ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৫, ২০২০ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল হক মনির ,

শেরপুরের ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মো. স্বপন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা উপজেলার তাওয়াকুচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তিনি শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

এ সময় তার নিকট থেকে ২৭০টি ইয়াবা বড়ি ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত একটি চক্র ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় মাদক বেচাকেনা করে আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বন পাহারাদার চৌকির সামনের এলাকায় অভিযান চালান।

এ সময় র‌্যাব সদস্যরা স্বপন মিয়াকে গ্রেপ্তার এবং তার নিকট থেকে ২৭০টি ইয়াবা বড়ি ও একটি মুঠোফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা বলে র‌্যাব জানায়। র‌্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বলেন, গ্রেপ্তার স্বপন মিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও তাকে থানায় সোপর্দ করা হয়েছে।