এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনাস্থ দুর্গাপুর উপজেলার ২নং সদর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধি শিশু (১৩) ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। ১১ জুলাই শনিবার দুপুরে ঐ গ্রামের আব্দুল খালেক এর ছেলে মোজাম্মেল(১৯) এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত শনিবার ১১ জুলাই দুপুরে ঐ বুদ্ধিপ্রতিবন্ধি শিশু বাড়ীর পাশের্^ পুকুরে গোসল করতে যায়। একই গ্রামের প্রতিবেশী আব্দুল খালেক এর ছেলে মোজাম্মেল(১৯)এর সাথে দেখা হয়। মোজাম্মেল তাকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান ছেড়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে। দীর্ঘ সময় অতিবাহিত হলে শিশুর পরিবারের লোকজন তাকে খোজ করতে বের হলে আশপাশের লোকজনের সহায়তায় মোজাম্মেলের ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পরবর্তিতে এ ঘটনাটি মিমাংশা করার আশ^াস দেন আব্দুল খালেক। সর্বশেষ মঙ্গলবার সকালে চুড়ান্ত সালিশ বসার পরেও কোন সুরাহা না হওয়ায় এলাকাবাসীর সহায়তায় মোজাম্মেলকে পুলিশে সোপর্দ করা হয়।
এ নিয়ে দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ(ওসি)মোঃ মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে মোজাম্মেল কে আটক করা হয়েছে। ঐ শিশুর বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন পাশাপাশি শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ধরনের ন্যাক্কার জনক ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেয়ার কোন সুযোগ নাই।
