ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১৩, ২০২০ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ইশতিয়াক আহমেদ ইসহাক, ঈশ্বরগঞ্জ,প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাছে ২৩ বান্ডেল ঢিউটিন ও ২৪ জন ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলি পরিষদ চত্বরে সহায়তা বিতরণ উদ্বোধন করের উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। অগ্নিকান্ড, ঝড়, পানিতে ডুবে শিশু মৃত্যুসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি সহায়তা বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

দুর্যোগ ও ত্রাণ তহবিল থেকে অনুদান উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ ১২ ব্যক্তিকে ২৩ বান্ডেল ঢেউটিন ও গৃহ নির্মানের জন্য ৬৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া জিআর তহবিল থেকে ২৪ জন ব্যক্তিকে ৯৮ হাজার ৪০০ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, সদর ইউপি চেয়ারম্যান আবু হানিফা, সরিষা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান ভুঁইয়া প্রমুখ।