ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে মাল বোঝাই টমটম উল্টে চালক নিহত

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১২, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মজিবুর রহমান ফয়সাল,

উপজেলায় একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে মাল বোঝাই টমটম উল্টে চালক অজ করুন (৩২) নিহত হয়েছেন। আজ রবিবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর সদরে দশালিয়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সে ঝালুয়া গোয়াল পাড়া গ্রামের মতি মিয়ার পুত্র। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অজ করুন নান্দাইল সদর থেকে নিজ টমটম গাড়ীতে লোহার রড ও স্টিরের প্লেইনসীড নিয়ে ওই সড়ক দিয়ে নান্দাইল চৌরাস্তা যচ্ছিলেন। এসময় দশালিয়া মোড়ের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে চাইলে সড়কেই উল্টে যায়। তখন গাড়ীতে থাকা প্লেইনসীডে মুখ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। নান্দাইল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়ন্ত তদন্তে মরদেহ হস্তান্তর করা হবে।