ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এড. সাহারা খাতুনের এমপি’র মৃত্যুতে সাংসদ মাদানীর গভীর শোক

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১১, ২০২০ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এইচ. এম জোবায়ের হোসাইন

ঢাকা-১৮ আসনের নির্বাচিত সংসদ সদস্য, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রথমে স্বরাষ্ট্র, পরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।

শুক্রবার এক শোক বার্তায় সাংসদ মাদানী বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ গুণীজন তার সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার রাজিনীতির প্রতি পূর্ণ আস্থাশীল থেকে আওয়ামীলীগকে তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালী করণে আজীবন নিজেকে নিবেদিত করে গিয়েছেন। তিনি তার নিজ এলাকায় খুবই জনপ্রিয় আওয়ামীলীগের রাজনৈতিক সংগঠক ও সমাজসেবী ছিলেন। রাজনৈতিক প্রজ্ঞার হিসেবে তিনি পুরস্কার হিসেবে শেখ হাসিনার গত ক্যাবিনেটে (২০০৯-২০১৪) বাংলাদেশের একমাত্র নারী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব অত্যন্ত সততা ও সফলতার সাথে পালন করেছেন।বিশিষ্ট এ রাজিনীতিক ও আইনজীবীর মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ, দক্ষ, যোগ্য ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক, সমাজসেবীকে হারাল। করোনা ভাইরাসের বৈশ্বিক এ চরম দুর্ভোগকালে তাঁর মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ¦ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। সেইসাথে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছেন।