ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সাংবাদিকের অফিসে ২৪ ঘন্টার ব্যবধানে দুইবার চুরি

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৯, ২০২০ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন তরফদার,

ময়মনসিংহের ভালুকায় ২৪ ঘন্টার ব্যবধানে দৈনিক ভোরেরপাতা ভালুকা প্রতিনিধি তোফাজ্জল হোসেনের অফিসে দুইবার চুরি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে হদিস মেলেনি চোরের। জানা যায়, গত মঙ্গলবার রাতে ক্যামেরা, মোবাইল, প্যানড্রাইভ, মেমোরিকার্ডসহ নগদ ২০০০হাজার টাকা চুরি হওয়ার পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে চলে যাওয়ার পর ফের বুধবার রাতে নতুন তালা কেটে দু’টি কম্পিউটারসহ দোকানের অবশিষ্ট মালামাল চুরি করে নিয়ে যায়। চোরেরা শুধু অফিস থেকেই চুরি করেনি কেটে ফেলে গেছে বসত বাড়ীর বিভিন্ন গাছ গাছালিও। যার কারণে বিষয়টি কি শুধু চুরি না অন্য কিছু সেটা নিয়ে রহস্যের দানা বাধছে। তোফাজ্জল হোসেন জানায়- আমার অফিসে দুই ধাপে প্রায় ৩ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় সাংবাদিকসহ এলাকার সচেতন মহল। এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, খুব দ্রুত চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।