ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৯, ২০২০ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল(ময়মনসিংহ )প্রতিনিধিঃ

গাছ লাগিয়ে ভরব এ দেশ তৈরি করব সুখের পরিবেশ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ-৭আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদের অনুপ্রেরনায় গতকাল পৌর ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সরকারী নজরুল ডিগ্রী কলেজ মাঠে দুইশতাধিক ফলজ বনজ ঔষদী গাছের চারা রোপন কম করা হয় ।

 

এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন সরকার, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক আতিকুল ইসলাম আতিক,যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবীর হিমাদ্রি,সরকারী নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক শরীফুজ্জামান সজীব প্রমূখুু।