ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে মিনিট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ প্রাণ হারালো সাব্বির

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৯, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুরে মিনি ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাব্বির (২৫) ঘটনাস্থলেই মারা যায়। ৮ জুলাই বুধবার বিকেলে উপজেলার শুকনাকুড়ি মৎস্য খামার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাব্বির পূর্বধলা উপজেলার খাটিয়াকান্দা গ্রামের মৃত.বছির উদ্দিনের ছেলে। ছোট বেলায় ওর পিতা মারা যান। সে পলিটেকনিক এর ছাত্র বলে জানা গেছে। অপর এক মোটরসাইকেল আরোহী প্রান্ত (২৩) গুরুতর আ্হত হলে তার ডান-পা ভেঙে যায়। সে একই উপজেলার শ্যামগজ্ঞ বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার পূর্বধলা উপজেলায় শ্যামগঞ্জ থেকে চারটি মোটরসাইকেল যোগে দুর্গাপুর বেড়াতে আসেন কয়েকজন যুবক। সারাদিন ঘোরাঘুরি শেষে পড়ন্ত বিকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা নম্বর বিহীন মিনি ড্রাম ট্রাকটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করে। সহপাঠী প্রান্ত ময়মনসিংহ মেডিক্যাল চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানা ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হলেও ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। প্রাথমিকভাবে একটি জিডি করা হয়েছে। লাশ দাফনের পর লিখিত অভিযোগ পেলেই অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।