এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে তেরী বাজারস্থ বালুর ঘাটে নিখোঁজ বালু শ্রমিকের লাশ ৪৩ঘন্টা পর পানিতে ভেসে উঠে। ৯জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আবু বক্কর ছিদ্দিক(২৮)র লাশ স্থানীয়রা দেখতে পায়। পরে লাশটিকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। উদ্ধারকৃত বালু শ্রমিক উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চারকুরিয়াডহর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানায় যায়, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে আবু বক্কর নদীতে ডুব দিয়ে বালু তোলার কাজ করতে থাকে। এক পর্যায়ে বালু তোলার জন্য ডুব দিলে নির্দিষ্ট সময়ে মধ্যে ভাসতে না দেখে তার সহকর্মীরা তাঁর খোঁজ করতে থাকে।
পরে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে আগত ডুবুরি দল ৩-৪ ঘন্টা উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ৯জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে দুর্গাপুরের তেরী বাজার এলাকার বক্করের লাশ পানিতে ভেসে উঠে। অফিসার ইন-চার্জ(ওসি) দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান জানান,লাশ ভেসে উঠার খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক(এসআই)আতাউর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হয়ে। মরদেহ এর সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। পরিবারের সম্মতিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলেও তিনি জানান।
