ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে করোনায় আক্রান্ত সাংবাদিক আজাদীর খোজ নিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৮, ২০২০ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানীঃ

ময়মনসিংহে করোনায় আক্রান্ত সিনিয়র সাংবাদিক ময়মনসিংহ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আব্দুস সামাদ আজাদীর খোজ নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি। ময়মনসিংহের প্রবীণ এই সাংবাদিক করোনা পজেটিভ হওয়ায় তিনি তার শারিরিক অবস্থার খবর নিয়ে তাকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ময়মনসিংহের মানবিক এই নেত্রী। ৮ই জুলাই মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, জেলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন,অর্থ সম্পাদক শরীফুল ইসলাম খোকন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষ থেকে সাংবাদিক আব্দুস সামাদ আজাদীসহ তার পরিবার সুস্বাস্থ্যের খোজ খবর নেন এবং খাদ্য সহায়তা ও ঔষধ ক্রয়ের জন্য নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন। এসময় বিরোধী দলীয় নেতার নির্দেশনায় নেতৃবৃন্দ করোনা আক্রান্ত সাংবাদিক আব্দুস সামাদ আজাদীকে পুষ্টি জাতীয় কিছু ফলসহ প্রয়োজনীয় উপহার সামগ্রী পৌছে দেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থাকায় তার খোজ নেওয়ায় সাংবাদিক আব্দুস সামাদ আজাদী বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।