ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ডিবি’র অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৮, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

মফিদুল ইসলাম লাভলুঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দের নির্দেশে ৭ জুলাই মঙ্গলবার রাত ১০ টায় এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে ফুলবাড়ীয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফুলবাড়ীয়া থানার বেড়িবাড়ী থেকে মৃত-ইউসুফ আলী খানের ছেলে মাদক ব্যবসায়ী চাঁন মিয়া খান (৩৫) কে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। জানা যায় গ্রেফতারকৃত আসামীর বাড়ী ফুলবাড়ীয়া থানাধীন গাড়াজান (পন্ডিতপাড়া) এলাকায়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।