ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ম্যাজিস্ট্রেট মাঈদুল এর অভিযানে ঔষধের দোকানে একষট্টি হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৮, ২০২০ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

তাইজুল ইসলাম জুয়েল,

ময়মনসিংহ জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম এর অভিযানে বুধ বার০৮( জুলাই) ময়মনসিংহ নগরীর চরপাড়া এলাকায় ঔষধের ফার্মেসী তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন বিহীন ঔষধ বিক্রয়, হ্যান্ড স্যানিটাইজার, ফুড সাপ্লিমেন্ট, মানহীন মাস্ক, গ্লাভস বিক্রি করার অপরাধে একষট্টি হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অত্যাবশকীয় পণ্য আইনের শিশু খাদ্য বিক্রয় করতে হলে ডিলিং লাইসেন্স প্রয়োজন সেটা পাওয়া যায় নি কোন দোকানে।তখন নিবার্হী ম্যাজিস্ট্রেট নিয়ম মেনে সকল কাগজ আপডেট রেখে ব্যবসা পরিচালনা করতে নির্দেশনা প্রদান করা হয়েন।তখন পৃথক পৃথক ভাবে তিনটি ফার্মেসি মিতালি, শফিক মেডিকেল ও লাজ ফার্মা কে একষট্টি হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আর তখন এরেই ধারাবাহিকথায় পাশাপাশি জনসমাগম এড়িয়ে চলে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম গণমাধ্যম কর্মীদের কে জানান জনস্বার্থে জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।