ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিআইডি’র এএসপি দেলোয়ার আহাম্মদ করোনায় আক্রান্ত

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৮, ২০২০ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফারুক আহাম্মদ:

পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সিআইডি ঢাকা হেড কোয়াটারে কর্মরত সহকারি পুলিশ সুপার(এএসপি) গৌরীপুর থানার সাবেক অফিসার ইনচার্জ(ওসি) দেলোয়ার আহাম্মদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
দেলোয়ার আহাম্মদ জানান, শারিরিক ভাবে অসুস্থ বোধ করলে এবং করোনার লক্ষন থাকায় গত ০৬জুলাই(সোমবার) নমুনা পরিক্ষার জন্য দিলে ০৭ জুলাই (মঙ্গলবার) দেলোয়ার আহাম্মদের কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।
বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালের ৮তলায় ৩নং কেবিনে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান তিনি।
এএসপি দেলোয়ার আহাম্মদ ঢাকা পুলিশ হেড কোয়াটার ও পরবর্তীতে সিআইডিতে কর্মরত অবস্থায় কোভিড ১৯ এর সংক্রমণ রোধে শুরু থেকেই করোনা প্রতিরোধে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ব্যাপক ভাবে কাজ করছিলেন।
এএসপি দেলোয়ার আহাম্মদের সাথে টেলিফোনে কথা বললে তিনি জানান, “করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আমি নিজে পুলিশ হেডকোয়াটারে ছিলাম। বর্তমানে সিআইডির হেড কোয়াটারে কর্মরত থেকে উধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় জানসাধারণকে সচেতন করতে মাঠে-ময়দানে থেকে দিন-রাত কাজ করেছি। ঢাকাতে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও আমি ও আমার সহকর্মিদের নিয়ে দায়িত্ব পালন থেকে পিছপা হয়নি।” তিনি তার সুস্থতার সকলের কাছে দোয়া ছেয়েছেন।