ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেস মালিকদের শিক্ষার্থীদের প্রতি কোমল হওয়ার আহ্বান

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৬, ২০২০ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ে মেস মালিকদের সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, ‘কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মেসে অবস্থানকারী অধিকাংশ শিক্ষার্থী বর্তমানে তাদের নিজ বাড়িতে অবস্থান করছেন। বর্তমানে বাংলাদেশ তথা সারা বিশ্বে কোভিড-১৯ মহামারি মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।

তিনি বলেন, প্রতিদিন মানুষের প্রাণহানির সংখা বেড়েই চলছে। দেশের সমগ্র জনগণের মাঝে ভিতিকর অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি বিবেচনায় সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষার্থীদের বেশ কয়েকমাসের ভাড়া বকেয়া পড়েছে যা পরিশোধে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীরা।’

এ অবস্থায় ভাড়া পরিশোধে শিক্ষার্থীদের উপর চাপ না দেয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য।