জয়নাল আবেদীন:
ময়মনসিংহ শহরের গাংগিনাপার একটি ব্যস্ততম এলাকা। মাঝেমধ্যেই এখানে বোরখাপরা সংঘবদ্ধ চোর, শপিং করতে আসা মহিলাদের ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। রবিবার ৫ জুলাই দুপুরে শহরের বারীপ্লাজা মার্কেটের সামনে থেকে শপিং করতে আসা কয়েকজন মহিলার ব্যাগ থেকে কৌশলে মোবাইল চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে দুইজন মহিলা চোর ।
আটককৃত আসামীগন ময়মনসিংহ নান্দাইল থানার কংকরহাটি ও অরন্যপাশা গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী শান্তা ওরফে ময়না ও বাপ্পি মিয়ার স্ত্রী মোসাম্মৎ রুনা আক্তার । উভয়েই তারা দীর্ঘদিন যাবৎ এই চুরি পেশায় জড়িত বলে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। তারা সকালে নান্দাইল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে এসব কাজ করে বলে জানা যায় । আসামীদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য বের হয়ে আসে। ময়মনসিংহ কোতোয়ালী থানার অফিসার ইনর্চাজ ফিরোজ তালুকদার তাদের কে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ।
