একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ০৬ জুলাই পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াছমিন, সাধারণ সম্পাদক মালেকা ইয়াছমিন,সহ সভাপতি দিলারা আক্তার, যুগ্ন সাধারন সম্পাদক সুলতানা পারভীন,পঞ্চগড় সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রুমা চৌধুরী, সাধারণ সম্পাদক বন্নী আক্তার, পঞ্চগড় পৌর কমিটির সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক লাকী আক্তারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মোনাজাত করা হয়।
