ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নকলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নন-এমপি ও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য ভাতা বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৬, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নাসির উদ্দিন,নকলা(শেরপুর):

নকলা উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে নন -এমপিও কর্মরত ৭০ জন শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।৬ জুলাই সোমবার দুপুরে নকলা উপজেলা পরিষদ হলরুমে নকলা উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ কর্মরত শিক্ষক ও কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে বরাদ্দ কৃত টাকা প্রদান করা হয়। নকলা উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান।

নকলা উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ জন কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা ও ৫৬ জন মাধ্যমিক শিক্ষক ও প্রভাষকদের মাঝে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুদানের অর্থ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সবাই। সেই সাথে বেসরকারি ভাবে পরিচালিত স্কুল কলেজ গুলো কে সরকারের শতভাগ বেতন ভাতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে বিশেষ অনুরোধ জানান।প্রধান অতিথি নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনাকালীন সময়ে নন -এমপি ও কর্মচারী ও শিক্ষকদের এই অনুদানের অর্থ সামান্য হলেও মানসিক ভাবে মনোবল চাঙ্গা করতে সাহায্য করবে।