ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৬, ২০২০ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মো: নাজমুল হুদা মানিক ,

বাংলাদেশ যুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের পক্ষে মাহমুদা হোসেন মলি‘র নেতৃত্বে নগরীর পুলিশ লাইনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি “স্মৃতিতে অম্লান” এ পুস্পস্তবক অর্পন করা হয়। করোনা কালিন সময়ে সামাজিক দুরত্ব বজায় রেখে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন কালে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, সহসভাপতি নুরজাহান মিতু, জেলা যুব মহিলালীগ নেত্রী মাহমুদা হোসেন মলি, ফৌজিয়া ঈশরাত ফ্লোরা, নান্দাইল যুব মহিলালীগের সভাপতি মাজিয়া সুলতানা হাসি, মৌ, রিমা, আদিবা, লিজাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।