ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় সাংবাদিক পরিচয় দানকারী একজন গ্রেপ্তার

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৬, ২০২০ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলী ছোবান নেত্রকোনা ,

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশায় গরুর ট্রাক আটকিয়ে চাঁদাবাজীর অভিযোগে সাংবাদিক পরিচয়দানকারী আলমীনকে গতকাল রোববার ভোওে গ্রেপ্তার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৮জুন রাতে গরুর এক পাইকার ৯৯৯ এ কল করে পুলিশকে জানায় আল আমিনের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর রেলগেইটের পূর্ব পাশে গরুর ট্রাক আটকিয়ে ৫ হাজার টাকা চাঁদা দাবী করে।

চাঁদা দিতে অস্বীকার করায় তারা গরুর বেপারী রাকিবুল হাসান ও চালক খাজা হোসেনকে মারধর শুরু করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় শ্রমিক নেতারা ঘটনাস্থলে পৌঁছলে চাঁদাবাজরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় শ্রমিক নেতারা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ব্যাপারে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সল্তু মিয়া বাদী হয়ে আল আমিনসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে পরদিন নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ওই মামলায় আল আমিনকে রোববার ভোরে নেত্রকোনা পৌর সভার মঈনপুর থেকে গ্রেপ্তার করে।পুলিশ বিকেলে তাকে আদালতে পাঠিয়েছে। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, মামলা দায়েরের পর থেকে আল আমিন পলাতক ছিল। এলাকায় এলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।