ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে স্বচ্ছতার আরেক নাম বাবু কাউন্সিলর

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৫, ২০২০ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বদরুল আমীন,ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১ নং ওয়ার্ডে কাউন্সিলর আসাদুজ্জামান বাবু একজন জন বান্ধব , সত ও সদালাপি ব্যক্তি। তার সরলতাকে পুঁজি করে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এমন পরিস্থিতির মূখোমুখি তিনি। সমাজপতি, রাজনৈতিক দলের স্থানীয় নেতা ও সাধারণ মানুষ কুচক্রী মহলের ঘৃণিত কাজের তীব্র সমালোচনা করেন। আসাদুজ্জামান বাবু বিনা খরচে মানুষের বয়স্কদের ভাতার কার্ড, শিশু ভাতার কার্ড, পংগুদের ভাতার কার্ড ও রেশনিং কার্ড যাচাই বাচাই করে যোগ্য ব্যক্তিদের মাঝে বিতরণ করেন।

রিলিফ এর চাউল সুসম ভাবে বিতরণ করে থাকে। তিনি ১ নং ওয়ার্ডে ৯০ শতাংশ লোকের কাছেই প্রিয় ব্যক্তি বলে জরিপে দেখা যায়। কতিপয় প্রভাবশালী সুবিধা বঞ্চিতরা তার পিছনে লেগেছে। যা নিন্দুকেরই কাজ বলে এলাকাবাসী মন্তব্য করেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, করোনা দূর্যোগ সময়ে ১ নং ওয়ার্ডে প্রায় ৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরন করেন। প্রায় ৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজির চাউলের কার্ড দিয়েছেন।

অবাক কান্ড তবুও যেন ভুখা মানুষের অভাব নেই! গত ৩ জুলাই ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ১নং ওয়য়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাবু’ করোনাকালে হত দরিদ্র ও ভুখা মানুষের মাঝে সরকারের রিলিফ বিতরণ করেন। স্বচ্ছতার মাঝে নিজে উপস্থিত থেকে হতদরিদ্রের বিনা মুল্যের চাউল বিতরন করেন।

৪ শ জন দুর্দশাগ্রস্হ অসহায়দের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা বিতরন করেন। অপর দিকে রেশন কার্ড প্রাপ্তিরা বঞ্চিত হয়ে সারা দিন ক্ষোভ প্রকাশ করে এখানে সেখানে বিরোপ মন্তব্য করতে দেখা যায়। চাল বিতরণ এর সময়,এলাকার সুধীসমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। সুন্দর ও সুন্দর পরিবেশে হতদরিদ্রদের চাউল নিজ কার্যালয় থেকে বিতরন হয়।