ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নদী ভাঙন কবলিত পরিবারের পাশে মাহমুদ হাসান সুমন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ৫, ২০২০ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম আল আমিন:

ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে শুরু হয়েছে নদী ভাঙন। ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর গ্রামের ৩৫/৪০ টি পরিবারের সর্বস্ব চলে গিয়েছে নদীগর্ভেছে। এতে ভিটেমাটি হারা হয়েছে এ গ্রামের ৩৫/৪০টি পরিবার। তারা পরিবার নিয়ে অতি কষ্টে খোলা আকাশের নিচে তাবু টানিয়ে দিনাতিপাত করছে।

রবিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন ব্যক্তিগত উদ্যোগে তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন ও মোঃ বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় মাহমুদ হাসান সুমন নদী ভাঙ্গন এলাকা ও ক্ষতিগ্রস্থদের পরিদর্শন করে ৩৪টি পরিবারকে ব্যক্তিগতভাবে পরিবার প্রতি নগদ ২ হাজার টাকা ও ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য জনাব একরাম হোসেন ভূঁইয়া পরিবার প্রতি ২০ কেজি চাল প্রদান করেন।