ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ইউএনও’র মানবিকতায় মুগ্ধ সাবেক চেয়ারম্যান ও অসুস্থ মুক্তিযুদ্ধা সামসুজ্জামান

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২, ২০২০ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানীঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম ইয়াহিয়ার চাচা এক সময়ের স্বনামধন্য প্রভাবশালী দাপটে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামচ্ছুজ্জামান ফকিরের শারীরিক অসুস্থতার খবরে শয্যা পাশে গিয়ে তার শারিরীক খোজ খবর নিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ত্রিশালের মানবিক উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সুমন। তিনি চলমান মহামারী করোনা কালে উপজেলার উন্নয়ন কর্মকান্ড নিয়মিত পরিদর্শন ও করোনার সংক্রমণ প্রতিরোধে জনগণকে স্বাস্থ্য সম্মতভাবে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে করোনা মোকাবেলায় অক্লান্ত পরিশ্রম করেও উপজেলার সাখুয়া ইউনিয়নের সাবেক এই সফল জনপ্রতিনিধির অসুস্থ্যতার খবর শুনে ঘরে বসে থাকতে পারেননি।

মানবতার টানে তিনি ছুটে গিয়েছেন সাবেক সফল চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা শামছুজ্জামান ফকিরের খবর নিতে তার গ্রামের বাড়ী সাখুয়ায়। এসময় তার সাথে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন সহ ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অসুস্থ সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান ফকির তার এই দুঃসময়ে অসুস্থতার মাঝে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান কে শয্যাপাশে পেয়ে আবেগে আপ্লোত হয়ে উঠেন।