ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ৬ বালুবাহী লড়ি চালক’কে জরিমানা

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২, ২০২০ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

এস.এম রফিক,দুর্গাপুর(নেত্রকোনা)

নেত্রকোনার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে দিনের বেলায় বালু পরিবহন করায় ৬ লড়ি গাড়ির চালকদেকে জরিমানা করা হয়েছে । ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ১৮৬০ সালের ১৮৮ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রুয়েল সাংমা এই জরিমানা করেণ । প্রতি গাড়িতে ১ হাজার টাকা করে নগদ ৬ হাজার টাকা জরিমানা করেন। এই সময় গাড়ি গুলোতে পরিবহন করা বালু রাস্তার পাশে ফেলে দেয়ার নির্দেশ দেন তিনি।

এর আগে পৌর শহরে তেরি বাজারের সোমেশ্বরী নদীর তীরবর্তী বালু উত্তোলনকারী বাংলা ড্রেজার সরিয়ে নেয়ার নির্দেশও প্রদান করেন তিনি ।উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই দুর্গাপুর পৌরশহরের পরিবেশ ও রাস্তাঘাট রক্ষায় উপজেলা প্রশাসন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত লড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা আছে ।