ঢাকা৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্কুলের জমি বেদখলের প্রতিবাদে নালিতাবাড়ীতে সংবাদ সন্মেলন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২, ২০২০ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ

নালিতাবাড়ী শহরের সাহাপাড়াস্থ প্রসন্ন কুমার সাহা প্রি ক্যাডেট একাডেমির জায়গা পৌর কর্তৃপক্ষ কর্তৃক জোড়পূর্বক দখলের প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের শহীদ মিনারে এক সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সন্মেলনে ব্যবসায়ী বাদল চন্দ্র সাহা সভাপতিত্বে লিখিত পত্র ও ঘোষনায়প্রসন্ন কুমার সাহা প্রি ক্যাডেট একাডেমির ফাউন্ডার গোপাল চন্দ্র সাহা বলেন, নালিতাবাড়ী শহরের সাহাপাড়াস্থ প্রসন্ন কুমার সাহা প্রি ক্যাডেট একাডেমিটি ১৯৯৯ সাল হতে নির্মান করতঃ শিক্ষা প্রতিষ্ঠানটি চলে আসছে। করোনা মহামারীর কারনে সরকারী নির্দেশ মোতাবেক বিদ্যালয়টি বন্ধ রয়েছে।

প্রসন্ন কুমার সাহার পত্তনী জমি হিসাবে ভুল বশত বিআরএস রের্কড সংশোধন মামলায় মুন্সেফী আদালত কর্তৃক ডিক্রি প্রাপ্ত হন। অতপর নালিতাবাড়ী ভূমি অফিসে বাংলা ১৩৭৬ সন হতে ১৩৯৩ সন পর্যন্ত খাজনা ও খারিজ পরিশোধ করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সনে জেলা প্রশাসক শেরপুর কর্তৃক অর্পিত সম্পত্তি হিসাবে আমাদের কে নোটিশ করা হয়। জেলা প্রশাসক কোন নতুন নির্দেশনা না দেওয়ায় আমরা হাইকোর্টের স্বরনাপন্ন হই এবং রিট পিটিশন দায়ের করি। হাইকোর্র্ট রুল নীশি জারি করেন ও চুড়ান্ত শুনানীতে জামিটি অর্পিত সম্পত্তি নয় মর্মে রীট দায়েরকারীদের পক্ষে রায় ঘোষনা করেন। পরবর্তীতে ল্যান্ড আপীল বোর্ড হাইকোর্টের রায়ের উপর সুপ্রীম কোর্টে আপীল দায়ের করেন।

অবশেষে মহামান্য সুপ্রীম কোর্ট পুর্নাঙ্গ বেঞ্চে মামলাটি শুনানী শেষে প্রসন্ন কুমার সাহার ওয়ারিশগনের পক্ষে রায় প্রদান করেন।
আরও বলা হয়, ইতিমধ্যে ১৯৯৯ সাল হতে প্রসন্ন কুমার সাহা প্রি ক্যাডেট একাডেমির নামে দাগ খতিয়ানের ২২ শতাংশ জমি স্বত্যার্পন দলিল মূলে লিখে দেওয়া হয়। এদিকে এক শ্রেনীর স্বার্থনেশী মহল নিজেদেরস্বার্থ সিদ্ধির জন্য কতিপয় ভ্রান্ত লোক মন্দিরের নাম করে স্কুলের জমি দখল করে নিতে চায়। বর্তমানে পৌরসভার মেয়র বউ বাজার নামে বাজার নির্মনের ঘোষনা দিয়ে মাটি ভরাট ও বউ বাজার নির্মান করার চেষ্টা করেছেন। কিছু উশৃংখল জনতাকে ওসকানী দিচ্ছেন স্কুল ঘরটি ভেঙ্গে বেদখল করিবে। তিনি বলেন, প্রথমে সাহাপাড়ার এক অন্ধ সুনিল নামে লোক কে দিয়ে এই জায়গা দখল করার চেষ্টা করা হয়।

পরে আবার মন্দির নির্মানের জন্য চেষ্টা করা হয়। পরে আবার এলাকার মুসুল্লীগন যখন মসজিদ নির্মানের প্রস্তাব দিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট দরখাস্ত দেন এটিও না হয়ে এখন পৌরকর্তৃপক্ষ কর্তৃক বেগম রোকেয়া বউ বাজার নামে জায়গাটিতে বাজার বসিয়ে দেওয়া হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার শহরের শহীদ মিনারে জমি বেখল হতে মুক্ত হওয়ার জন্য ও জনগনকে বিষয়টি সর্ম্পকে অবগত হতে এই বিষয়ে সংবাদ সন্মেলন করা হয়। প্রসন্ন কুমার সাহা প্রি ক্যাডেট একাডেমির সাবেক অধ্যক্ষ মোঃ রমজান আলী বলেন, কোন জনপ্রতিনিধি এভাবে জনগনের কল্যান কামনা না করে যখন ক্ষতির চিন্তা করে তখন সে মানুষের কাছের মানুষ বা জনপ্রতিনিধি হতে পারে না। স্কুলের জমি দখল করা এটা অন্যায়।

বর্তমান প্রসন্ন কুমার সাহা প্রি ক্যাডেট একাডেমির অধ্যক্ষ মোঃ আক্তারুজ্জামান বলেন, স্কুলের নামের জমি কেউ এভাবে বেদখল করে এটা নজির বিহীন ঘটনা। এটা অন্যায়। এ ব্যাপারে মানুষ কে জাগ্রত হতে হবে। নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, এই জমিটি সরকারের। গোপাল সাহা নামে ব্যাক্তি জমিটি দখল করতে চায় এই জন্য বাজার বসানো হয়েছে।
সহকারী কমিশনার ভূমি বলেন, এব্যাপারে আমাদের শেরপুর হতে এডিসি মহোদয় এসেছিলেন তিনি দেখে গেছেন। এ বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষ জেলা প্রশাসক মহোদয় কে প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে।