ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে এসএসসি-১৯৯৩ ব্যাচের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুলাই ২, ২০২০ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

শাহরিয়ার শাকির শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার সব কয়টি (৫টি) উপজেলায় এসএসসি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্র অসহায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দিনব্যাপী এসএসসি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা জেলার প্রতিটি উপজেলায় ঘুরে ঘুরে জেলার মোট ৫০০টি দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করেন। এর অংশ হিসেবে নকলা উপজেলার নকলা ইউনিয়নের নকলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের মাঠে নকলা যুবশক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতার সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৩৫ টি দরিদ্র অসহায় পরিবার প্রধানদের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

এসময় এসএসসি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী প্রলয় দাস, সাদেক হোসেন, শহীদ আলম, নাজমুল, দোলন কুমার দে, বিলাস মোদক, মাহবুব আলম, সারওয়ার, রিপন, আলাল সরকারসহ এলাকার গন্যমান্য ও নকলা যুবশক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এ মহৎ কাজের জন্য নকলা যুব শক্তি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে এসএসসি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।জানা গেছে, বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ৫ কেজি করে চাল, ২ কেজি করে মশুর ডাল ও আলু, এক কেজি করে সয়াবিন তেল ও লবন এবং একটি করে সাবান দেওয়া হয়েছে।