ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুজিববর্ষ উপলক্ষে ফুলবাড়িয়ায় উপজেলা যুবলীগের বৃক্ষরোপণ উদ্বোধন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১, ২০২০ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুল ইসলাম স্বপন,

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলবাড়ীয়া উপজেলার যুবলীগের মুজিব বর্ষের বৃক্ষ রোপন উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব এ্যাডঃ মোঃ ইমদাদুল হক সেলিম।

গতকাল বুধবার বিকেলে ফুলবাড়িয়া ডাকবাংলোতে ১০০টি বৃক্ষরোপণ কর্মসূচী প্রধান অতিথি বক্তব্যে এ্যাডভোকেট সেলিম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে কমপক্ষে একজন ব্যক্তি তিনটি করে গাছ লাগানোর জন্য উপজেলার সকল স্তরের দলীয় নেতৃবৃন্দকে এ আহবান করেন। তাই সকলকে এ অাহবানে সাড়া দিয়ে প্রত্যেককে ৩ টি করে গাছ লাগানোর অনুরোধ করেন।

ফুলবাড়িয়ায় উপজেলা যুবলীগের আহব্বায়ক আব্দুল কদ্দুুসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুবলীগ নেতা সাইফুল আলম কাজল, আব্দুল আলীম আব্দুল্লাহ, সাকির আহম্মেদ খান, মোঃ মাহবুবুল আলম ছোটন প্রমুখ।

কর্মসূচি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল হক রাসেল।