ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ২ মাছ ব্যবসায়ী নিহত আহত ৬জন

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১, ২০২০ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আতিকুল ইসলাম আতিক,ত্রিশাল,

ময়মনসিংহের ত্রিশালে এক সড়ক দুর্ঘটনায় ২ মাছ ব্যবসায়ী নিহত হয়েছে আহত হয়েছেন আরও ৬জন যাত্রী। ত্রিশাল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বুধবার সকালে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের দরিরামপুর মাছের আড়তের সামনে দাড়ানো থাকা অঞ্জাত ট্রাককে মাছ ভর্তি পিকআপ ভ্যান চাপা দিলে পিকআপ ভ্যান ধুমড়ে মুচড়ে গেলে পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী বাবুল হেসেন(৩০)অঞ্জাত( ৪৫)ঘটনাস্থলে নিহত হয়।

এ ঘটনায় আরও ৬জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ত্রিশাল ফায়ার সার্ভিস উদ্বার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত বাবুল মঠবাড়ী ইউনিয়নের কুড়াগাছা গ্রামের মুক্তিযোদ্বা আবু তালেবের ছেলে । সে মাছ নিয়ে ময়মনসিংহে যাচ্ছিল।