শাহরিয়ার শাকির শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর সদরে ট্রাক চাপায় কালু মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ১ জুলাই শেরপুর সদর উপজেলার হাওড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত কালু মিয়া (৪২) শেরপুর সদর উপজেলার হাওড়া গ্রামের মৃত দুলাল হাজী ছেলে।
জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ঘাতক ট্রাকটি নিহত কালু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
পুলিশ ট্রাকটিকে আটক করেছে।
