মজিবুর রহমান ফয়সাল,
উপজেলায় ট্রাক চাপায় উজ্জ্বল মিয়া নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে চৌরাস্তা-আঠারবাড়ী সড়কের বাশঁহাটি নামক স্থানে ট্রাকটি সিএনজিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালকের বাড়ি মধ্যবাশহাটি গ্রামে। সে ওই গ্রামের তাহের উদ্দিনের বড় পুত্র।
দুর্ঘটনার সময় সে সিএনজি নিয়ে যাচ্ছিল। তখন বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজির সাথে সংর্ঘষ ঘটে। এতে সিএনজি চালক ঘটনাস্থলেই মৃত্যু হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা নথিভূক্ত হয়েছে। ট্রাক আটক রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
