ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১, ২০২০ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

মজিবুর রহমান ফয়সাল,

উপজেলায় পুকুরের পানিতে ডুবে জেরিন আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রসুলপুর গ্রামে মাসুদ মিয়ার কন্যা। আজ বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শিশুটি পরিবারের অজান্তেই ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে জেরিনের দেহ ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।