ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নকলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

প্রতিবেদক
Mymensingh
জুলাই ১, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নাসির উদ্দিন,নকলা(শেরপুর):

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের উদ্যোগে আজ নকলা উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আজ ১ জুলাই বুধবার নকলা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের উদ্যোগ এ বৃক্ষ রোপণ কর্মসূচি।

আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান,নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নকলা চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আঃ খালেক,নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি মজিবুর রহমান,নকলা হাজী জাল মামুদ কলেজের সাবেক অধ্যক্ষ লুৎফর রহমান, নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল,নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক সহ নকলা উপজেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বৃন্দ।নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, শুধু বৃক্ষ রোপণ করলে হবে না ,গাছ গুলোকে সঠিক যত্ন করে বড় করতে হবে।

যেন সমাজের মানুষ এই গাছের সুফল ভোগ করতে পারে। আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মইনুল হাসান ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিবির বলেন, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উপলক্ষে আমরা নকলা উপজেলা শহর ও গ্রাম ১ হাজার বিভিন্ন জাতের বৃক্ষ রোপণ করার উদ্যোগ নিয়েছি।