খোরশিদুল আলম মজিব, ত্রিশালঃ
দৈনিক সংবাদ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ও ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি রেজাউল করীম বাদলের চাচা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ হাফেজ আব্দুর রশিদ(৭৩) মঙ্গলবার রাতে হ্রদরোগে আক্রান্ত হয়ে ত্রিশাল পৌরসভার ১নং ওয়ার্ডের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি….রাজিউন । মরহুমের জানাযার নামাজ গতকাল বটতলা দুখুমিয়া বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ত্রিশালের সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী গভীর শোক ও সমবেদনা জানান।
