ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানি ওপেনার

প্রতিবেদক
Mymensingh
মে ২৭, ২০২০ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!


স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানি ওপেনার
তৌফিক ওমর। ফাইল ছবি
পাকিস্তানের এক সময়কার দাপুটে ওপেনার তৌফিক ওমর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।নিজ বাড়িতেই তিনি আইসোলেশনে আছেন।
শনিবার রাতে তার পরীক্ষার ফলাফল এসেছে কোভিড-১৯ পজিটিভ। পাকিস্তানের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারই প্রথম করোনা শনাক্ত হলেন।
নিজ দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ২২ ওয়ানডে এবং ৪৪ টেস্ট খেলেছেন তৌফিক। সাদা পোশাকে ৭ সেঞ্চুরিতে ২৯৬৩ এবং রঙিন পোশাকে ৭ ফিফটিতে ৫০৪ রান করেছেন তিনি।