ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ মুক্তাগাছা থানার অভিযানে ২৪ ঘন্টায় সোহেল হত্যা মামলার ৩জন গ্রেপ্তার

প্রতিবেদক
Mymensingh
জুন ২৯, ২০২০ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা মুক্তাগাছা থানাকে মাদক, জুয়া, চুরি-ছিনতাই, চাঁদাবাজ ও অপরাধমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেন। এরই অংশ হিসেবে সদর সার্কেল জনাব মোঃ আল- আমিন স্যারের তত্ত্বাবধানে ইন্সপেক্টর তদন্ত মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গত ২৪ ঘন্টায় গড়বাজাইল এলাকার সোহেল হত্যা মামলার ৩ জন আসামি গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ময়মনসিংহ মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান অপরাধমুক্ত মুক্তাগাছা গড়তে সকলের সহযোগিতা চাই।