ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভিক্ষুক ছুলেমান ও বিধবা এলিনা পেল নকলা অদম্য মেধাবী সংস্থার সহায়তা

প্রতিবেদক
Mymensingh
জুন ২৯, ২০২০ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নাসির উদ্দিন,নকলা(শেরপুর):

শেরপুরের নকলা উপজেলায় গৌড়দ্বার ইউনিয়নের তেঘরী খরমাকান্দা গ্রামের গতকাল রোববার বিকেলে ভিক্ষুক ছুলেমানের হাতে চিকিৎসা সহায়তার নগদ ১০ হাজার টাকা ও টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামের অসহায় দরিদ্র বিধবা এলিনাকে একটি সেলাই মেশিন তুলে দেন নকলা অদম্য মেধাবী সংস্থা।

এসময় উপস্থিত ছিলেন নকলা অদম্য মেধাবী সংস্থার সভাপতি শফিকুল ইসলাম শফিক,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক রুবেল সরকার, সদস্য মাহমুদুল হাসান রাজিব, তাজুল ইসলাম, ফরিদুল ইসলাম, সেলিম নূর ,কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন ।

সংস্থাটির সভাপতি শফিকুল ইসলাম শফিক জানান, ভিক্ষুক ছুলেমান দির্ঘদিন যাবৎ ভিক্ষাবৃত্তি করে তার সংসার চলতো অসুস্থ্যতার কথা জনতে পেরে নগদ অর্থ সহায়তা ও বিধবা এলিনা যাতে সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে সংসার চালাতে পারেন।