ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ওসি বিপ্লবের মানবিকতায় ১০৫ বছরের বৃদ্ধ ফিরে পেল তার পরিবার কে।

প্রতিবেদক
Mymensingh
জুন ২৯, ২০২০ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আনিসুর রহমানঃ

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাসের মানবিকতায় ১০৫ বছরের বৃদ্ধ ফিরে পেল তার পরিবারকে। থানা সূত্রে জানাগেছে গত ২৪ জুন বুধবার সকলের অজান্তে কাউকে কিছু না বলে ঢাকা থেকে নিখোঁজ হন , বয়সের ভারে ন্যুব্জ আলমাস মিয়া(১০৫)। তিনি ঠিকমত কোন কিছু বরতে পারছিলেন না,এমনকি নিজের ঠিকানা পর্যন্ত বলতে পারেনি।

এমতাবস্থায় গত শুক্রবার সোহাগ তালুকদার নামে স্হানীয় এক ব্যাক্তি ভাভকীর মোড় এলাকায় অসুস্থ অবস্থায় আলমাস মিয়া কে পেয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাসের মেসেঞ্জারে ছবি তোলে পাঠান এবং কিছু একটা করার জন্য বলেন,তখন ওসি বিপ্লব কুমার বিশ্বাস সোহাগকে অনুরোধ করেন বৃদ্ধ অসহায় মানুষটিকে তাদের বাড়িতে রাখার জন্য এবং গত২৭ জুন ওসি বিপ্লব কুমার বিশ্বাস নিজের ফেইসবুক একাউন্ট ওসি মুক্তাগাছা আইডি থেকে আলমাস মিয়ার পরিবারের সন্ধান চেয়ে একটি পোস্ট করেন।

ওসি মুক্তাগাছা আইডি থেকে পোস্ট করার সাথে সাথে শেয়ার ও কপি পোস্টের মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
পরদিন আলমাস মিয়া কিছুটা অসুস্থতা বোধ করলে ওসি বিপ্লব কুমার বিশ্বাসের সহযোগীতায় আলমাস মিয়া কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং তাহার চিকিৎসা সেবা শুরু করা হয়।

পোস্ট করার ৩৬ ঘন্টার মধ্যে রবিবার সকালবেলা বৃদ্ধের সন্তানরা ফেসবুকে পোস্ট দেখে ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নাম্বারে ফোন দেন এবং যোগাযোগ করে থানায় আসেন । বৃদ্ধা আলমাস মিয়া স্ত্রী-সন্তানদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।অবশেষে আবেগঘন পরিবেশ আজ বিকাল বেলা আলমাস মিয়া কে তার স্ত্রী সন্তানদের কাছে তোলে দেওয়া হয় । আর ১০৫ বছরের বৃদ্ধ আলমাস মিয়া খুঁজে পায় তার স্ত্রী সন্তান পরিবার কে। মোঃ আলমাস মিয়ার গ্রামের বাড়ী নয়াপাড়া, থানা ও জেলা জামালপুর। তিনি সপরিবারে ঢাকা খিলক্ষেত এলাকায় বসবাস করেন।

এই বিষয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সোহাগ তালুকদারকে, আর যারা মুক্তাগাছা থানার আইডি থেকে এই পোস্টটি আপলোড দেয়ার সাথে সাথে পোস্টটি শেয়ার করে মোঃ আলমাস মিয়া কে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে সহযোগিতার মাধ্যমে অত্যন্ত মানবিক কাজটি করেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে ঠিক এইভাবে সামাজিক কল্যাণে ব্যবহার করতে চাই, আমি মনে করি এই ভালো এবং মানবিক কাজটির কৃতিত্ব আপনাদের সকলের জীবন চলাতে মঙ্গল বয়ে আনবে।