মো. নাসির উদ্দিন,নকলা(শেরপুর):
শেরপুরের নকলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে হতে বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নের জন্য শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
২৯ জুন সোমবার সকাল ১১টায় নকলা উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর মানুষের জন্য বিশেষ বরাদ্দ কৃত সাইকেল, সুপেয় গভীর নলকূপ ,সেমি পাকা লেট্রিন ও নগদ অর্থ সহয়তা সহ মোট ৫ লক্ষ ১০ হাজার ১০০টাকার সহায়তা প্রদান করা হয়।
নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা (ভূমি) অফিসার তাহমিনা তারিন, নকলা উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ,
ট্রাইবাল ওয়েলফেয়ার নকলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সহ-সভাপতি রণজিৎ কুমার বিশ্বাস, জেনারেল সেক্রেটারি রামচন্দ্র বিশ্বাস, সদস্য , নিমাই চন্দ্র বিশ্বাস, নান্ডু চন্দ্র বিশ্বাস, প্রফুল্ল মারাক ও নিপেন চন্দ্র বিশ্বাস প্রমুখ।
জানা গেছে, নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৭৮ জন শিক্ষার্থী কে ১০০০ টাকা করে মোট ৭৮০০০ টাকা, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ জন শিক্ষার্থী কে ১৫০০ টাকা মোট ৭০৫০০ টাকা , উচ্চ মাধ্যমিকের ১৪ জন শিক্ষার্থীকে ২৪০০ টাকা করে মো ৩৩,৬০০ টাকা, বিশ্ববিদ্যালয়ের ১৩জন শিক্ষার্থীকে ৩০০০ টাকা করে মোট ৩৬০০০ টাকা বিতরণ করা হয়। এছাড়া আরও মাধ্যমিকে অধ্যয়নরত ১১ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের যাতায়াতের জন্য ১১টি বাইসাইকেল, ৫ টি সুপেয় গভীর নলকূপ ও ৩ টি সেমি পাকা লেট্রিন বিতরণ করা হয়।
