ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে এসিল্যান্ড তরিকুল ইসলামের হাতে দশ হাজার মাস্ক তুলে দিলেন জননেতা ইকবাল হোসেন

প্রতিবেদক
Mymensingh
জুন ২৮, ২০২০ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আনিসুর রহমানঃ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার( ভূমি) তরিকুল ইসলামের হাতে ১০,০০০ (দশ হাজার) মাস্ক তুলে দেন জননেতা ইকবাল হোসেন। অসহায় দিন মুজুর যারা মাক্স ক্রয় করতে পারেনা এবং অনেকেই ইচ্ছাকৃত ভাবে মাক্স ব্যবহার করেনা তাদের সচেতনতার লক্ষ্যে বিতরণের জন্য মাক্স গুলো এসিল্যান্ড তরিকুল ইসলামের হাতে তুলে দেন তিনি। বিশ্ব স্বাস্হ্য সংস্হার মতে মাক্স পরিধান করার ফলে করোনা সংক্রমণ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যেতে পারে।

আর তাই তিনি সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য মাক্স গুলো প্রদান করেন। মোঃ ইকবাল হোসেন ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং গত উপজেলা নির্বাচনে নৌকার মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দীতা করেন। জননেতা মোঃ ইকবাল হোসেন করোনা সংক্রমন শুরু হওয়ার পর থেকে একজন সম্মুখ যোদ্ধা হিসেবে ত্রিশাল উপজেলাবাসীর সেবা ও সাহায্য সহযোগীতা করে আসছেন।

যা সর্ব মহলেই ইতোমধ্যেই ব্যাপক প্রসংশনীয় হয়েছে। তিনি গত শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, জেলা আওয়ামীলীগের আহ্বানে,ত্রিশাল পৌরসভা ও ১২ টি ইউনিয়নে আম,কাঁঠাল, জাম,মেহগনি, সেগুন ইত্যাদি গাছের ৭০০ (সাত) শতাধিক চারা রোপণের উদ্দেশ্যে বিতরণ করেন। করোনা মহামারী আতঙ্কে সারাবিশ্ব যখন গৃহবন্দী, তখন ত্রিশালের গরিব অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে, কেউ কেউ অনাহারে, অর্ধাহারে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে।

ঠিক তখনই ত্রিশাল উপজেলায় দানবীর নামে খ্যাত, ক্লীন ইমেজের নেতা, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর কর্মহীন মানুষের হাতে আর্থিক সহায়তাসহ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। গত রমজানে কানিহারী ইউনিয়নের তালতলা এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় দেড় শতাধিক এতীমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ,উপজেলার প্রতিটি ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে চাল, ডাল, চিনি,সেমাই,তৈলসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন।

স্হানীয় সূত্রে জানাযায় যে, উপজেলার এমন কোন পাড়া মহল্লা নেই, যেখানে জননেতা ইকবাল হোসেন এর অর্থনৈতিক এবং ত্রাণ সহযোগিতা পৌঁছে নাই। দানবীর, সমাজসেবক ও জননেতা ইকবাল হোসেন বলেন, করোনা মহামারীতে সাধারন মানুষ খুব অসহায় ভাবে জীবন যাপন করেছেন , সেই অসহায় মানুষদের কষ্ট লাঘবের জন্য আমি সাধ্যমত চেষ্টা করেছি সাহায্য করতে। কতটুকু পেরেছি তা ত্রিশালবাসী এবং মহান আল্লাহ তায়ালা ভাল জানেন। তবে সাধারণ মানুষের বিপদে আপদে অতীতের মত সবসময় পাশে দাঁড়িয়ে তাদের সেবা করার মধ্য দিয়ে বাকী জীবনটা কাটিয়ে দিতে চাই।