ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ফিস ল্যান্ডিং সেন্টার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক
Mymensingh
জুন ২৮, ২০২০ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল প্রতিনিধি:

রবিবার ২৮ জুন ময়মনসিংহের ত্রিশালে এনএটিপি প্রজেক্ট-২ এর আওতায় ফিস ল্যান্ডিং সেন্টার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এ লক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মৎস্য বিভাগীয় উপ-পরিচালক আব্দুল মজিদ, ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা দিলীপ কুমার সাহা, এনএটিপি প্রজেক্ট-২ এর পরিচালক এস.এম মনিরুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, ত্রিশাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ত্রিশাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, ত্রিশাল পিও’র সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক ফারুক আহমেদ প্রমূখ।