ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী স্বপ্না খন্দাকারের উদ্যোগে বৃক্ষরোপন

প্রতিবেদক
Mymensingh
জুন ২৮, ২০২০ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

মো: নাজমুল হুদা মানিক:

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষে ও মুজিববর্ষে আহবানে ৩ টি করে গাছ লাগান এই ¯েøাগানকে সামনে রেখে, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর পদপ্রার্থী – স্বপ্না খন্দকার এর উদ্যোগে ২৭ঁজুন নগরীর, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গন, কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, ৩ নং পুলিশ ফাঁড়ি ময়মনসিংহ প্রাঙ্গণ, বাকৃবি শহীদ মিনার প্রাঙ্গণ, নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন, দিগারকান্দা পূবালী ব্যাংক প্রাঙ্গন, দিগারকান্দা এতিমখানা প্রাঙ্গণ, কালিবাড়ি কবরস্থান প্রাঙ্গণ ও ময়মনসিংহ রেলওয়ে স্টেশন প্রাঙ্গন সহ ৯ টি স্থানে মোট ৭৫টি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া গাছ লাগাই জীবন বাঁচাই” রাষ্ট্রনায়ক শেখ হাসিনার এই শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ কৃষকলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কেন্দ্রীয় কমিটি ঢাকা এর সিনিয়র সহ সভাপতি স্বপ্না খন্দকার নগরীর চরপাড়া, মাসকান্দা, দিঘারকান্দা বাইপাস, দিঘারকান্দা বাইপাস রোডস্থ শাপলা ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টার প্রাঙ্গন সহ বিভিন্ন এলাকায় ৭১ টি গাছ রোপণ করেছেন। স্বপ্না খন্দকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষের অধিকার আদায়ে সংগ্রাম শুরু করে আওয়ামী লীগ। ৭১ বছর পরেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণমানুষের শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে সদাসর্বদা প্রস্তুত রয়েছি।