আবদুল কাদির, গৌরীপুরঃ
ময়মনসিংহ কিশোরগন্জ আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসষ্টেশনে শনিবার(২৭ জুন) আনুমানিক সকাল ৮ টায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এতে ক্যাপ্টেন (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাক চালক লিটন মিয়া (৩০)।
নিহত ট্রাক চালক ক্যাপ্টেনের বাড়ি শেরপুর জেলায়। আহত ট্রাক চালক লিটন মিয়ার বাড়ি সিলেট কোম্পানীগঞ্জের। স্হানীয় ব্যবসায়ীরা জানান ময়মনসিংহ হতে আসা একটি চিড়াবোঝাই ট্রাক রামগোপালপুর বাসষ্টেশনে এসে তার গতি কমানোর জন্য ব্রেক করার সাথে সাথেই, রাস্তা পিচ্ছিল থাকায় ট্রাকটি দক্ষিণ মুখি হয়ে যায়, এদিকে সিলেট থেকে একটি পাথরবোঝাই ট্রাক ময়মনসিংহ আসছিল সেই ট্রাকেরসাথে সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক গুরুতর আহত হয়।
গৌরীপুর থানা পুলিশের সহযোগীতায় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আহত চালকদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক চিড়ার ট্রাকের চালক ক্যাপ্টেন মিয়াকে মৃত ঘোষণা করেন। আর আহত চালক লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
