ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হালুয়াঘাট ইউএনও অফিসের ষ্টাফ ও ব্যাংকারসহ করোনায় আক্রান্ত ৫ জন

প্রতিবেদক
Mymensingh
জুন ২৮, ২০২০ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুহা: মাসুদ রানা, হালুয়াঘাট,

ময়মনসিংহের হালুয়াঘাটে এবার ইউএনও অফিসের ষ্টাফ ও ব্যাংকারসহ করোনায় আক্রান্ত হলো ৫ জন। এ নিয়ে হালুয়াঘাটে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ। গত ২০,২২ ও ২৬ -শে জুন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এবং উপসর্গ ছাড়াও হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহের কর্ণার থেকে মোট ৫২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

২৬ শে-জুন হালুয়াঘাটে মোট ৫ জনের করোনা ভাইরাসের পজিটিভ রিপোর্ট আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ বলেন, আক্রান্তদের সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ই এপ্রিল হালুয়াঘাটে প্রথম (কোভিড-১৯) করোনা রোগী শনাক্ত হয়।