ঢাকা১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার ধনু নদীতে নৌকা ডুবে ২ যাত্রী নিখোঁজ

প্রতিবেদক
Mymensingh
মে ২৭, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে নৌকা ডুবে ২ যাত্রী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে গাগলাজুর ইউনিয়নের মহব্বতনগর গ্রামের সামনে ধনু নদীতে নৌকাটি ডুবে যায়।

স্থানীয় সূত্র জানায়, মোহনগঞ্জ উপজেলার মহব্বতনগর থেকে নৌকায় করে খালিয়াজুরী উপজেলার লেপসিয়া বাজারে চিকিৎসার জন্য যাচ্ছিলেন ওই গ্রামের ৭ ব্যক্তি। ধনু নদীতে তীব্র স্রোতে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার পাঁচ যাত্রী তীরে উঠতে পারলেও মুক্তলাল দাসের ছেলে সুশীল দাস (৫৫) ও মনু মিয়ার স্ত্রী শারমিন (৪৫) নদীতে নিখোঁজ হয়।

মোহনগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান জানান, ধনু নদীর এ অংশে অতিমাত্রায় স্রোত থাকায় নৌকাটি ডুবে যায়। এতে দুজনের সন্ধান পাওয়া যায়নি। ডুবুরির জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগ করা হয়েছে।