ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইগাতী প্রাণীসম্পদ কার্যালয়ের গুদামরক্ষক করোনায় আক্রান্ত

প্রতিবেদক
Mymensingh
জুন ২৮, ২০২০ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুল হক মনির:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের গুদামরক্ষক করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদন পাওয়ার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এর মধ্যে ২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডা. মো. জসিম উদ্দিন বলেন, নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তি প্রাণীসম্পদ কার্যালয়ের গুদামরক্ষক।

গত ২দিন আগে করোনা ভাইরাস শনাক্ত করার জন্য তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদন পাওয়ার পর তার শরীরে করোনা ভাইরাস ‘পজিটিভ’ বলে নিশ্চিত করা হয়। আপাত্ত তাকে হোম আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও বলেন, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান তিনি।