ঢাকা১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ফুলবাড়ীয়ার দেশী পান চাষীরা সঠিক মূল্য থেকে বঞ্চিত

প্রতিবেদক
Mymensingh
জুন ২৮, ২০২০ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হাফিজুল ইসলাম স্বপন ফুলবাড়ীয়া:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা দেশী পান চাষীরা পানের সঠিক দাম পাচ্ছে না। জানাযায় ফুলবাড়ীয়া উপজেলার গ্রামীঞ্চলে পান চাষীরা তাদের পানের বরজে উৎপাদিত পানের সঠিক দাম পাচ্ছে না। পান চাষের বরজ নির্মাণ সামগ্রীর দাম, শ্রমিকদের মুজুরি বৃদ্ধি হলেও করোনা ভাইরাসের কারণে দূরে পাইকার না আসায়। অন্য কোথায় পান বিক্রি করতে না পাড়ায় পানের বাজারে সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছে এ এলাকার পানচাষীরা।

সরেজমিনে উপজেলার একমাত্র গ্রামীণাঞ্চল পানের বাজার পাটুলী পানের কন্ট্রোল (পাঞ্জুর বাজার) গিয়ে দেখাযায় লাইন ধরে পানের খাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে পানের বরজের মালিক। পাইকাররা যার যার মতো দর দাম করছে। সপ্তাহে দুইদিন শুক্র সোম বারে বসে পানের কন্ট্রোল।আর কন্ট্রোলের দিন আশ পাশের ৪/৫ ইউনিয়নের প্রায় ৩০০থেকে ৩৫০ টি পান চাষী তাদের পানের খাঁচি ভরে নিয়ে আসে পান বিক্রি করার জন্যে। পান ক্রয় করতে দেশের দূর দূরান্ত থেকে আসা পানের পাইকার। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় উপজেলায় ২২ হেক্টর জমিতে দেশী ও ভেড়ামার জাতে পানের আবাদ করা হয়ে থাকে।