ঢাকা৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিকাহ রেজিস্টার রুহুল আমীন আর নেই

প্রতিবেদক
Mymensingh
জুন ২৫, ২০২০ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজেস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার নাদিরুজ্জামান আলমের পিতা, সাবেক নিকাহ্ রেজিস্ট্রার, ময়মনসিংহ জেলা কাজী সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি এবং ঐতিহ্যবাহী মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী মাওঃ মোঃ রুহুল আমিন আর নেই।

বার্ধক্যজনিত কারনে আজ সকাল ৯:৩০ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তিকাল করিয়াছেন। তার মৃত্যুর খবর প্রচারিত হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান “মোমেনশাহী ডি এস কামিল মাদরাসার অধ্যক্ষ এবং বহুল প্রচলিত দৈনিক “ময়মনসিংহ প্রতিদিন” এর সম্পাদক ড. ইদ্রিস খান এবং ময়মনসিংহ জেলা কাজী সমিতির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ত্রিশালের এই কৃতি সন্তান তার পারিবারে চার ছেলে এবং চার মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।