নিজস্ব প্রতিবেদকঃ এবার এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ করলেন সিরতা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও সদর উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের বিপ্লবী সভাপতি আলহাজ্ব মোঃ আবু সাঈদ।
পূর্ববর্তী জনপ্রতিনিধিরা শুধু কথার ফুলঝুরি দি য়ে ভোটারদের মহামূল্যবান ভোট নিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই করেননি। এলাকার মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। কিন্তু সিরতা ইউনিয়নের চেয়ারম্যান তার নির্বাচনী মেনিফেস্টোতে এলাকার জনগণকে কথা দি য়েছিলেন যে, তিনি যদি নির্বাচিত হন তাহলে তার নির্বাচনী ওয়াদা পূরণ করবেন।
তিনি তার কথা রেখেছেন। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলার ৫ নং সিরতা ইউনিয়নের চর খরিচা বাজার হতে তারাকান্দা উপজেলার ৫ নং বালিখা ইউনিয়নের বালিখা বাজারের সংযোগ রাস্তা পাকাকরণ ও ব্রীজ, কালভার্ড এর ডালাই কাজের শুভ উদ্বোধন করেন। উক্ত উন্নয়নমূলক কাজে এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
