ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়  করোনা সংক্রমণ রোধে জেলা তথ্য অফিসের প্রচার-প্রচারনা অব্যাহত 

প্রতিবেদক
Mymensingh
জুন ২৫, ২০২০ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

তাইজুল ইসলাম জুয়েল,
বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস সম্পকে আতংকিত আজ ঠিক সেই সময়ে থেমে থাকেনি ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সচেতনতা মূলক প্রচার- প্রচারনা। দীর্ঘদিন ধরেই তাদের এই সচেতনতা মূলক  কার্যকলাপ তারা নগরের বিভিন্ন জায়গায় মাইকিং করে, লিফলেট বিতরন করে আসছে। এরই ধারাবাহিকতায়
বৃহ:বার  বার (২৫ জুন) জেলা তথ্য অফিস, ময়মনসিংহ কর্তৃক করোনাভাইরাস সংক্রমনের ঝুঁকি রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া  পৌরসভার  বিভিন্ন অলিগলি  থেকে শুরু করে পৌরশহরের ব্যস্ততম জায়গা যেমন- হাটবাজার,  গৌহাটা এলাকাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানসমূহে ব্যাপক প্রচার প্রচারনা করা হয়।
 তখন তাদের উক্তি ছিল যে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন নিরাপদে থাকুন, মনে রাকবেন করোনা ভাইরাস যে কারও হতে পারে এ জন্য আপনি নিজেকে সাবধানে রাখুন এবং আপনার পরিবারকেও নিরাপদে রাখুন।
তখন তারা গণমাধ্যম কর্মীদেরকে বলেন তাদের এ কার্যকলাপ
অব্যাহত থাকবে বলে জানান জেলা তথ্য অফিস ময়মনসিংহ।