ঢাকা১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদক
Mymensingh
জুন ২৫, ২০২০ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মজিবুর রহমান ফয়সাল ,

উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে ১৫ জন শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্য এই হুইল চেয়ার দেওয়া হয়।
জানা গেছে, হুইল চেয়ার বিতরণ কার্যক্রমে উপজেলা সমাজ সেবা অফিসার ইনসান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্র্মীরা উপস্থিত ছিলেন।