ঢাকা১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা প্রতিরোধে নেত্রকোনায় বিশেষ টিমের সচেতনতা মূলক প্রচারণা র‌্যালী অনুষ্ঠিত

প্রতিবেদক
Mymensingh
জুন ২৫, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি,

করোনা প্রতিরোধে জনগনের মাঝে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা বিশেষ টিমের উদ্যোগে বৃহস্পতিবার নেত্রকোনা জেলা শহরে মাস্ক বিতরণ ও প্রচারণা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
করোনায় আক্রান্ত রোগীদের সেবা ও মৃত ব্যক্তিদের দাফন-কাফনে নিয়োজিত স্বেচ্ছাসেবক বিশেষ টিমের সদস্যরা সকাল ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণ হতে মাস্ক বিতরণের পাশাপাশি করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা র‌্যালী বের করেন।

প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ ও প্রচারনা র‌্যালীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিশেষ টিমের উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী ফাউন্ডেশন নেত্রকোনা জেলার সহকারী পরিচালক শফিকুর রহমান সরকার, পৌরসভার সচিব মুহাম্মদ ফারুক ওয়াহিদ, বিশেষ টিমের প্রধান সমন্বয়ক গাজী মোহাম্মদ আব্দুর রহিম, হাফেজ আবুল কাসেম, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোহাম্মাদুল্লাহ নাঈম, মাওঃ মুর্শিদ আলম সিরাজী, মাওঃ মোস্তফা আহমদ জিহাদি, মুফ্তি জহিরুল ইসলাম শাহ্পুরী, মাওলানা জাকারিয়া রাহী, হাফেজ আব্দুল মোতালিব, হাফেজ রহুল আমিন, মোহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ মামুন, রমজান মিয়া, নও মুসলিম আনাস আহমাদ ও বৃক্ষ প্রেমিক মোঃ আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খাতুন স্থানীয় জনগণকে সরকারের স্বাস্থবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা, গণপরিবহনগুলো এড়িয়ে চলা, ঘন ঘন হাত ধৌত করা, জরুরী কাজে বাসার বাহিরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করা, ধর্মীয় এবাদত/উপাসনা করার আহŸান জানান। প্রচারণা র‌্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুরপাড় পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়। র‌্যালী থেকে মাস্কবিহিন জনগণের মাঝে প্রায় তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

নেত্রকোনা বিশেষ টিমের প্রধান সমন্বয়ক গাজী মোহাম্মদ আব্দুর রহিম জানান, বিশেষ টিম নেত্রকোনা জেলায় করোনায় আক্রান্ত রোগীদের সেবা ও মৃত ব্যক্তিদের দাফন-কাফন ও জানাযার ব্যবস্থা করে থাকে। এছাড়াও বেসরকারিভাবে সুবিধা বঞ্চিতদের মাঝে বিশেষ হাদিয়া ত্রান বিতরণ, মুমূর্ষু রোগীদের মাঝে জরুরী রক্ত প্রদান, এতিম বাচ্চাদেরকে শিক্ষার জন্য ফ্রী মাদরাসায় ভর্তি করিয়ে দেয়া, ঘুর্ণিদুর্গত এলাকায় জরুরী সেবা প্রদান এবং যৌতুক বিহীন বিয়ে সাদী করিয়ে দেয়ার কাজ করে আসছে।